Header Ads

গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ শিবাজী পাঁজা ও কৌস্তভ রায় ! এবার ৫১৫ কোটি টাকার জালিয়াতি

নজরবন্দি ব্যুরো: জাল নথি দিয়ে একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া তথা আর্থিক প্রতারণার দায়ে ধৃত তৃণমূল ঘনিষ্ঠ চিরাগ কর্তা শিবাজী পাঁজা ও কৌস্তভ রা।
এই দু জনের বিরুদ্ধে প্রায় ৫১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ আছে। আর সেই অভিযোগের ভিত্তিতে এদিন তাঁদের গ্রেপ্তার করে সিবিআই। তাঁদের বিরুদ্ধে অপরাধ মূলক ষড়যন্ত্রের মতন আরও গুরুতর অভিযোগ রয়েছে।

এর আগে, তাঁদের একাধিক বার জেরা করা করে সিবিআই কর্তারা। চতুর্থ-বার জেরার পরই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

শিবাজী পাঁজা ও কৌস্তভ রায়কে আগামীকাল আদালতে তোলা হবে বলে খবর।৫১৫ কোটি টাকার হিসাব পেতেই এই গ্রেপ্তারি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.