Header Ads

বিধ্বংসী অগ্নিকান্ডে গোডাউন সহ ৫ বাড়ি পুড়ল গঙ্গারামপুরে।

নজরবন্দি,বালুরঘাট: বুধবার রাতে একটি জুতার গোডাউন সহ পুড়ে ছাই হল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের কালীতলা সুপার মার্কেটে।
বাড়ির ভেতরে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন আরও তীব্র আকার ধারণ করে। ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ও গঙ্গারামপুর থানার পুলিশ। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে বালুরঘাট থেকে যায় একটি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টা দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। জানা গিয়েছে, গঙ্গারামপুরের কালীতলা এলাকার বাসিন্দা নারায়ণ ঘোষ। পেশায় জুতা ব্যবসায়ী। নিজের বাড়ির পাশেই জুতার গোডাউন এবং পাশাপাশি বাড়িতে কয়েক ভাই মিলে বসবাস করে।

বুধবার রাত ১১ টা নাগাদ হঠাৎ করে গোডাউনে আগুন লেগে যায় এবং সেই আগুন প্রকাণ্ড আকার ধারণ করে। আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি ঘরগুলিতে। একের পর এক বাড়িতে রাখা গ্যাসের সিলিন্ডার ফাটতে শুরু করে। দমকল বাহিনীর ৩ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লাগে। আগুন নিয়ন্ত্রণে না আসায় বালুরঘাট থেকে একটি ইঞ্জিন গিয়ে যোগ দেয়। প্রায় রাত ১ টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.