এসএসসি সমস্যার সমাধানে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই!
নজরবন্দি ব্যুরোঃ চাকরি প্রার্থীদের দাবিতে মান্যতা দিয়ে এবার এসএসসি কেলেঙ্কারির দায়িত্বভার নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্রের খবর এসএসসি-তে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্র। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং আজ এই দায়িত্বভার কেন্দ্রের ওই গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়ে জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের সাথে যুক্তদের খুব শিগগির চিহ্নিত করা হবে।
এদিকে SSC কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত ও একই সাথে প্রশ্ন ফাঁসের বিষয়ে সিবিআই হস্তক্ষেপের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে চাকরি প্রার্থীদের তরফে। শীর্ষ আদালত সূত্রে খবর, মামলা গৃহীত হয়েছে এবং আগামি ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা নেওয়া হলে সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ব্যাপক জলঘোলা শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির লোধি রোডে আন্দোলন শুরু করেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে যুক্ত প্রত্যেককে খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

No comments