Header Ads

সাগর ঘোষ হত্যা মামলা! রায় সামনের মাসেই, তাকিয়ে রাজনৈতিক মহল।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শিরোনামে সাগর ঘোষ হত্যা মামলা। ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে বীরভূমের এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি।
সাগর ঘোষ হত্যা মামলার চূড়ান্ত রায় এপ্রিল মাসের শোনাতে চলেছে সিউড়ি আদালত। ওই গুরুত্বপূর্ণ মামলায় মঙ্গলবার দু’পক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে। তবে বিতর্কিত এই মামলায় বিচারের রায় কি হবে সে নিয়ে আলোচনা শুরু হয়েছে সিউড়ি আদালত এবং তৃণমূলের অন্দরে।

প্রসঙ্গত,২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে পাড়ুই থানার বাঁধ নবগ্রামে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন সাগর ঘোষ নামে এক নির্দল সমর্থক। বর্ধমান হাসপাতালে নিয়ে যাবার ২ দিন পরে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে সিআইডি।

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনের আগে এই মামলার রায় যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখেনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.