Header Ads

পাঁচটা থেকে চলছে রেল অবরোধ, ভোগান্তির বাড়ছে নিত্যযাত্রীদের।

নজরবন্দি ব্যুরোঃ পৃথক রাজ্যের দাবিতে আসামে রেল অবরোধ আজ সকাল থেকেই। কামতাপুর পৃথক রাজ্য চাই, এই দাবিতে ১২ ঘণ্টার রেল অবরোধের ডাক দেয় অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন।
স্টুডেন্টস ইউনিয়নের ডাকা রেল অবরোধের জেরে আজ ভোর পাঁচটা থেকে চলছে রেল অবরোধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এক্সপ্রেস এবং লোকাল ট্রেন। আপ ও ডাউন কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস, রঙ্গিয়া-এনজেপি বিজি প্যাসেঞ্জার ও ধুবরি ইন্টারসিটি এক্সপ্রেস এবং একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে সকাল থেকে রেল অবরোধের জেরে ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.