Header Ads

দেশের বেকার সমস্যা দূর করতে ভোডাফোনের অভিনব উদ্যোগ।

নজরবন্দি ব্যুরোঃ দেশের বেকার সমস্যা সমাধানের জন্য এক নতুন উদ্যোগ নিলো ভোডাফোন। তাদের লক্ষ্য ২০২২-এর মধ্যে দেশব্যাপী ৫০ লক্ষ এবং বিশ্বব্যাপী এক কোটি মানুষকে চাকরি দেওয়া।
তাই সেই লক্ষ্যকে সামনে রেখে এক নতুন প্রকল্প ঘোষণা করতে চলেছে এই সংস্থা। জার নাম ‘হোয়াট উইল ইউ বি’। যার জন্য একটি ওয়েবসাইট চালু করতে চলেছে তারা। সেটি হল futurejobsfinder.vodafone.com। এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরির সন্ধান দেওয়ার পাশাপাশি চাকরি প্রার্থীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এই সাইটের মাধ্যমে বিভিন্ন বিষয় অনলাইন প্রশিক্ষণ নিতে পারবেন চাকরি প্রার্থীরা।

এই প্রসঙ্গে ভোডাফোনের এমডি সুনীল সুদ বলেন, “ভবিষ্যতে ভারতের ৫০ লক্ষ মানুষ যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় চাকরি পায় সেই উদ্দেশ্যেই এই পরিকল্পনা নিয়েছি আমরা।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.