Header Ads

বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানি গায়ককে দিয়েই গান গাওয়ালেন সলমন।

নজরবন্দি ব্যুরোঃ তাঁকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, তিনি যখন একবার কমিটমেন্ট করেন তারপর তিনি আর তাঁর নিজের কথাই শোনেন না। আর সেকথা সত্যি প্রমাণ করে তাঁর পরবর্তী ছবি 'রেস থ্রি'-তে গান গাইবেন পাকিস্তানি গায়ক আতিফ ইসলাম।
কিছুদিন আগে জোর বিতর্ক হয়েছিল, অরিজিৎ সিং-কে না গাইয়ে একটি গান তিনি গাইয়েছিলেন রাহত ফতেহ আলি খানকে দিয়ে। যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর সমালোচনা করতে ছাড়েননি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন ভাইজান। কিন্তু তিনি সলমন খান। তাই সমস্ত বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে রেস থি-তে গান গাওয়াবেন আতিফকে দিয়ে।

এই ছবির প্রযোজক রমেশ তুরানি জানান, রেস-এর প্রতিটি সিক্যুয়েলই আতিফের গান অন্য মাত্রা যোগ করেছে। তাই এবারও রেস থ্রি-তে আতিফের গান দর্শকদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন। সূত্রের খবর, এই ছবিতে ভাইজান নিজে গান লিখবেন। গাইবেন আতিফ। এখন অপেক্ষা, ছবি রেস থ্রি-তে সলমনের লেখা গান আতিফের গলায় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.