Header Ads

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কার্তি চিদম্বরম।

নজরবন্দি ব্যুরোঃ ইডি-র পাঠানো সমন খারিজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম।
আইএনএক্স মিডিয়া কাণ্ডে সিবি আই গ্রেপ্তার করেছে তাকে। কোর্ট ৬ মার্চ পর্যন্ত সি বি আই হেপাজতে থাকার নির্দেশ দিয়েছে। কার্তি চিদম্বরমের আইনজীবী অভিষেক মনু সিংভি আজ সুপ্রিম কোর্টে বলেন, "কার্তিকে হেপাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। সিবিআই কখনই বলতে পারে না তাঁর মক্কেল মামলায় সাহায্য করছেন না।কার্তি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও সটিক তথ্য প্রমাণ দিতে পারেনি। তাই কার্তি চিদম্বরমের সিবিআই হেপাজতের প্রয়োজন নেই।" কার্তি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ তিনি তার বাবা পি চিদম্বরমের প্রভাব খাটিয়ে আইএনএক্স মিডিয়া লিমিটেডের জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম করেছিলেন।এবং এই কাজ করার জন্য ২০০৭ সালে বেআইনিভাবে ৩০৫ কোটি টাকা নিয়েছিলেন ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.