Header Ads

আমি আর কখনও অক্ষয়ের সঙ্গে ছবি করব না- বিস্ফোরক শিল্পা শেঠি।

নজরবন্দি ব্যুরো: একসময় অভিনেত্রী শিল্পা শেট্টির নাম জড়িয়েছিল অক্ষয়ের সঙ্গে। এবার পুরনো সেইসব কথাই আবারও একবার তুললেন বলিউড সুন্দরী শিল্পা শেঠি।কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শিল্পা অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগের সুরে উসকে দেন বহু পুরনো কথা।সাক্ষাৎকারে শিল্পা অভিযোগ
করেন, তাঁর সঙ্গে মিথ্যাচার করেছিলেন অক্ষয়। আরও একাধাপ এগিয়ে তিনি বলেন বিশ্বাসঘাতকতা করে, অক্ষয় তাঁর ও অন্য একজনের একসঙ্গে সম্পর্ক রেখে চলেন। পরে তিনি তা জানতে পারেন , যখন অক্ষয় তাকে ছেড়ে চলে যান। প্রাক্তন প্রেমিক সম্পর্কে শিল্পা বলেন, " প্রাক্তন প্রেমিক ও প্রেমকে সহজে ভোলা যায়না। আমি খুশি যে আমার কাছে এই সময়টা কাটিয়ে ওঠার ক্ষমতা ছিল। আমি কখনও অক্ষয়ের সঙ্গে ছবি করব না আর।

খারাপের পরেই আসে ভালো সময়। সেই সময় আমার কেরিয়ারে সব কিছুই ভালো চলছিল, শুধু ব্যক্তিগত জীবনের সমস্যাই আমার খারাপটাকে ডেকে আনছিল। আমি চেয়েছিলাম আমাদের ছবি আগে মুক্তি পাক। আমার ব্যক্তিগত সম্পর্কের জন্য আমাদের জুটির ছবি প্রভাবিত হোক সেটা কখনওই চাইনি আমি। আর তাই 'ধড়কন' ছবি মুক্তির পরই ব্রেক-আপের কথা আমি জানাই।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.