Header Ads

কোচ-টিডির গোলমালের মাঝেই নতুন কোচের নাম দিলেন সুভাষ। কে সেই কোচ?

নজরবন্দি ব্যুরোঃ কোচ-টিডির গোলমাল এখনো চলছে লাল-হলুদে। খালিদের মাথার ওপর টিডি হয়ে বিরাজ করছেন ভোম্বল দা তথা সুভাষ
ভৌমিক। যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালিদ। ইস্টবেঙ্গলের দুই বছরের চুক্তি রয়েছে খালিদের। ফলে তাঁকে ছারতে হলে অনেক টাকা ক্ষতিপূরণ দিতে হবে ইস্টবেঙ্গলকে। আবার শুধু সুভাষ ভৌমিক কে দিয়ে কাজ করানো যাবে না কারণ তাঁর ‘এ’ লাইসেন্স নেই। তাই কর্তারা চাইছেন খালিদ যাতে ক্লাব ছেড়ে চলে যায়।এই পরিস্থিতিতে পরের মরশুমের জন্য নতুন কোচের নাম প্রস্তাব করলেন সুভাষ ভৌমিক।

যে কিনা এই ক্লাবেরই প্রাক্তন ঈর্ষণীয় রেকর্ডের অধিকারী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস দ্য সিলভা। সেই ডগলাস এখন এ লাইসেন্সধারী কোচ। তাই যদি খালিদ নিজে থেকে সরে যান তাহলে সুভাষের মনমতো কোচকেই হইত আনবেন ইস্টবেঙ্গল কর্তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.