Header Ads

খুশির পরিবারের সাথে সামিল পড়ুয়ারা, বিক্ষোভ হাসপাতাল চত্ত্বরে।

গত ২০ শে মার্চ আসানসোলের লোয়ার কুমারপুরের বাসিন্দা অক্ষয় ঘোষের ছ'মাসের মেয়ে খুশি ঘোষ এইচ এল জি হাসপাতালে ভর্তি হয়। তারপরেই চিকিৎসারত অবস্থায় ইনজেকশন দেবার পর মারা যায় সে।
খুশি মারা যাবার কোন কারণ হাসপাতাল কর্তৃপক্ষ দেখাতে না পারাতে খুশির পরিবার ওই বেসরকারি হাসপাতালের প্রধান গেটের পাশে সি বি আই তদন্তের দাবি করে ধর্না তে বসে। আজ দুপুরে আসানসোল ইঞ্জিনিয়ারীং কলেজের পড়ুয়ারা একত্রিত হয়ে খুশির পরিবারের সুবিচার, চিকিৎসার যাবতীয় তথ্য দেবার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবার পর বিক্ষোভ উঠে যায়। পড়ুয়ারা খুশির পরিবারের সাথে থাকবে এই প্রতিশ্রুতিও দেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.