Header Ads

মাত্র ১টাকার মানহানির মামলা করলেন প্রকাশ রাজ! এক সাংসদের বিরুদ্ধে!!! Exclusive

নজরবন্দি, ব্যাঙ্গালোরঃ বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ আজ মাইসোরের আদালতে ওই এলাকার সংসদের বিরুদ্ধে মানহানির মামলা করলেন।
আজ অভিনেতা প্রকাশ রাই তার আইনজীবি এম মহাদেভস্বামীকে সাথে নিয়ে মাইসোরের চতুর্থ ফার্স্ট ক্লাস আদালতে মাইসোরকোডাকু এলাকার সংসদ প্রতাপ সিমহা (simha) র বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন। ক্ষতিপুরন হিসেবে তিনি যদিও মাত্র ১ টাকা দাবি করেছেন। একথা জানিয়ে অভিনেতা প্রকাশ রাজ বলেছেন ওই এমপি তার বিরুদ্ধে সম্মানহানি কারক বিবৃতি তো দিয়েছেন। এমনকি তিনি তা সস্যাল মিডিয়াতেও আপলোড করেছেন। এরফলে তার সুনামের হানি হয়েছে বলই মনে করেন প্রকাশ রাজ।

অভিনেতা প্রকাশ রাজ আরও বলেন তিনি ওই এমপি কে এর আগে ক্ষমা চেয়ে বিবৃতি দেবার জন্য তিন তিনটি চিঠি দিলেও বিতর্কিত ওই সংসদ মাত্র একটি চিঠি রিসিভ করেন। এমনকি তিনি তার আগের দেওয়া আমার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য এর জন্য কোন ক্ষমা প্রার্থনা জানায় নি। এমনকি দুখ:প্রকাশ ও করেন নি। তাই তিনি বাধ্য হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করলেন।
বিশিষ্ট ওই অভিনেতা আর ও বলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ের বিরুদ্ধেও তার বিরুদ্ধে মানহানিকর বক্ত্যবের জন্য মামলা করবেন বলে ভেবেছেন।

কেননা কেন্দ্রীয় মন্ত্রী কয়েকদিন আগে আমার বিরুদ্ধে সম্মান হানিকর বিবৃতি দিয়েছেন। কিন্তু তার জন্য তিনি এখনও কোন দুখ:প্রকাশ করে কোন বিবৃতি দেন নি। পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধেও আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।
এদিকে আজ মাইসোরের ওই আদালতে আই পি সি ৪৯৯, ৫০০, ৫০৩ ধারায় মামলা রজু হয়েছে। আদালত মামলা গ্রহন করে পরবর্তিতে ৩ মার্চ মামলার শুনানির দিন ধার্য করেছে বলে জানা গেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.