Header Ads

আদালতের দ্বারস্থ ভারতী ঘোষের স্বামী! CID আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের!

নজরবন্দি ব্যুরো: এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেন ভারতী ঘোষের স্বামী। এর পাশাপাশি সিআইডির বিরুদ্ধে নেতাজিনগর থানায় এফআইআরও দায়ের করেছেন বলে খবর।
এই বিষয়ে তাঁর আইনজীবী বলেন, বাড়িতে তল্লাশির ক্ষেত্রে নিয়ম মানেননি সিআইডি অফিসারেরা। সেই কারণে এই এফআইআর। এডিজি সঞ্জয় মুখোপাধ্যায় সহ সাত সিআইডি আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

হাইকোর্টে ভারতী ঘোষের স্বামী বলেন, তাঁর বাড়িতে রাজ্য তদন্ত কারী সংস্থা  নিয়ম মেনে তল্লাশি চালায়নি।তাই তল্লাশির পর সিআইডি'র  তৈরি সিজার লিস্টে তিনি নিজের ইচ্ছায় সই করেননি। তিনি আদালতে জানিয়েছেন, সি আইডি  ও রাজ্য পুলিশ যে তদন্ত চালাচ্ছে তা রাজনৈতিক ভাবে চক্রান্ত করে। তাই বিষয়টির নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হোক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.