Header Ads

চমক! সরকারি কর্মীদের জন্য অভাবনীয় সুখবর নিয়ে এলো সরকার!

নজরবন্দি ব্যুরোঃ সরকারি কর্মীদের জন্য আবার সুখবর। খুব শীঘ্রই বাড়তে চলেছে তাদের বেতন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট। আর তার আগেই বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন।

নতুন অর্থবর্ষের শুরুতেই বর্ধিত বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সরকারের ম্যাট্রিক্স লেভেল কর্মীরা এই বেতন পরিকাঠামো অনুযায়ী বেতন পাবেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে আগামি অর্থবর্ষের শুরুতে। ২০১৭ এর জুনে কার্যকর হয় সপ্তম বেতন কমিশন।

প্রসঙ্গত, ২০১৬ সালে বেতন বাড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেই বর্ধিত বেতন অনুযায়ী, এক ধাক্কায় বেতন বেড়ে হয় ৭ হাজার টাকা থেকে ১৮ হাজার টাকা। আবার একবার সেই বেতন বাড়িয়ে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেতে চলেছে কেন্দ্র।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.