Header Ads

পঞ্চায়েত নির্বাচন, পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন সেই কারণে পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই বছরের উচ্চমাধ্যমিক শুরু হবে আগামী ২৭শে মার্চ।
আর একাদশ শ্রেণির পরিক্ষা হবে ১৮ই এপ্রিল। উচ্চ মাধ্যমিক পিছিয়েছে প্রায় ১৬ দিন। অন্যদিকে যেহেতু এখন একই প্রশ্নপত্রে পরীক্ষা হয় একাদশ শ্রেণীর তাই পিছিয়ে যাচ্ছে এই পরীক্ষাও।

এই বিষয়ে সংসদের সভানেত্রী মহুয়া দাস জানান, ‘"গত বছর ৫ মে–র মধ্যে একাদশের বার্ষিক পরীক্ষার তথ্য জমা দিতে বলা হয়েছিল। যেহেতু পরীক্ষা একটু পিছিয়েছে এবং ১১ এপ্রিল শেষ হচ্ছে, তাই এবার ২৪ মে বলা হয়েছে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.