Header Ads

গ্রামের মেয়েদের তাড়া খেয়ে গ্রাম ছাড়লেন তৃণমূলের মন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: শাসক দলের দুই গোষ্ঠীর মারামারিতে আবার উত্তপ্ত বর্ধমানের মঙ্গলকোট এলাকা। ঝাঁটা হাতে তৃণমূলের মহিলা ব্রিগেড!

আর তাদের ভয়ে পিছু হঠলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁদের অভিযোগ, এলাকার অশান্তির পিছনে দায়ি মন্ত্রী ও তাঁর সমর্থকরা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
স্থানীয় সূত্রে খবর, অনেকদিন ধরেই মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী ও ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলছিলো। অভিযোগ, বুধবার রাতে কাশেমনগর ফুটবল ময়দানে বৈরাগ্যচাঁদের মেলায় অপূর্ব চৌধুরীর সমর্থক সাগর শেখকে মারধর করে সিদ্দিকুল্লার লোকজন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ বিধায়ক শিবিরের এক সমর্থকের দোকান ভাঙচুর চলে বলে অভিযোগ। মারধরও করা হয় এক সমর্থককে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই মেলা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা বাড়তেই বোমাবাজি শুরু করে দু’পক্ষ। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পর শনিবার সকাল থেকে দুই গোষ্ঠীর বোমাবাজিতে আবার উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলকোটের চাকদা গ্রাম।

আহতও হন বেশ কয়েকজন। এরপর এদিন সকালে সিদ্দিকুল্লা এলাকায় ঢুকলে গ্রামের মহিলা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.