Header Ads

৩ মাসের মধ্যে তৃণমূল হারাবে জাতীয় দলের মর্যাদা! ভবিষৎবাণী মুকুলের।

নজরবন্দি ব্যুর: “আমি তৃণমূলে না থাকলে তৃণমূল কোনওদিন জাতীয় দলের মর্যাদা পেত না।
সামনের ৩ মাসের মধ্যে তৃণমূলের আর জাতীয় দলের মর্যাদাও থাকবে না! হারাবে জাতীয় দলের মর্যাদা।” আজ দলের রাজ্য দফতরে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনি সব মারাত্মক ভবিষ্যৎ বানী করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন,

“পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর ৩টি রাজ্য, অরুণাচলপ্রদেশ, মণিপুর ও ত্রিপুরায় তৃণমূলের আর কোনও অস্তিত্ব নেই। আর এর ফলে জাতীয় দলের মর্যাদা রাখার জন্য এবার তাদের বিজ্ঞাপন দিতে হবে!”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.