Header Ads

যোগ্যতা অনুযায়ী বেতন ; আজ হলনা শুনানি, মামলা এজলাসে উঠতে পারে সোমবার।

নজরবন্দি ব্যুরো এক্সক্লুসিভঃ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন বাড়েনি বলে আদালতের দারস্থ হন প্রাথমিক শিক্ষিকা পদে চাকরিরত বেলা সাহা।
আশা ছিল আজই সেই মামলার শুনানি হবে। কিন্তু দিনের শেষে কিছুটা হতাশ হলেন সুফল আকাঙ্ক্ষীরা। 'বেলা সাহা' মামলা আজ কলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর এজলাসে উঠলেও হলনা শুনানি।

এর আগে আদালতে প্রথমবার মামলাটি ওঠার সময় সরকারের তরফে কেউ উপস্থিত ছিলেন না। পরে মামলার বিচারক পরিবর্তন হয়, বিচারপতি অরিজিৎ ব্যানার্জী ডিভিশন বেঞ্চে চলে যাওয়ায় মামলা এখন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর বেঞ্চে। সেই মামলা গত ডিসেম্বর মাসের ৪ তারিখে এজলাসে ওঠে।

কিন্তু অসংখ্য মামলা জমে থাকায় আদালতে অগ্রিম শুনানির আবেদন নেওয়া হয়নি তখন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মাননীয়া বিচারপতি সমাপ্তি চ্যাটার্জীর এজলাসে উঠছিল মামলাটি। কিন্তু কথাতেই আছে, সব ভালো যার শেষ ভালো। আর এই শেষটাই ভালো হলনা আজ। ফলে আবার অপেক্ষা এই মামলার ফলাফলের দিকে তাকিয়ে হাজার হাজার শিক্ষকদের। তবে আশার আলো নিভছে না। সোমবার মামলাটি আবার আদালতে উঠবে। সেদিনই হবে অপেক্ষার অবসান? সেদিনই কি মিলবে সুবিচার? আশায় বুক বাঁধছেন হাজার হাজার শিক্ষক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.