Header Ads

মধ্যবিত্তের 'কোমর ভাঙছে' কেন্দ্রীয় বাজেট? দেখে নিন একনজরে।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সংসদে পেশ হয়েছে দেশের সাধারণ বাজেট। তার ঠিক পরপরই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ কষতে শুরু করে দিয়েছেন দেশের সাধারণ মানুষ। গতকালের কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্তের পকেটের রেস্তকে আরও বাড়াবে? নাকি বাজারে গিয়ে টান পড়বে সেই পকেটে? দেখে নিন এক নজরে-


কোন কোন জিনিসের দাম কমলো-
কাজু বাদাম, ই-টিকিট, বল স্ক্রু, ক্রোমাইট, সিএনজি মেশিন টুল, সোলার টেম্পারড গ্লাস, মেডিক্যাল কেয়ার।

কোন কোন জিনিসের দাম বাড়ছে-
মোবাইল, মোবাইলের যন্ত্রাংশ, টিভি সেট, এলইডি/এলসিডি/ওএলইডি, অ্যালার্ম ঘড়ি, স্টপ ওয়াচ, পকেট ঘড়ি, হাত ঘড়ি, স্মার্ট ওয়াচ, বিড়ি, সিগারেট, পান মশলা, রিফাইন তেল, বাদাম তেল, অলিভ অয়েল, নারকেল তেল, সিগারেট লাইটার, সানগ্লাস, ঘুড়ি, মোমবাতি, মাছ ধরার ছিপ ও সরঞ্জাম,

ভিডিও গেমস, খেলনা, ল্যাম্পস, লাইটিং ফিটিংস, ম্যাট্রেস, মোটরগাড়ির যন্ত্রাংশ, কাটা এবং পালিশ করা পাথর, হিরে, জুতো, টায়ার, সিল্কের শাড়ি, টুথপেস্ট, নকল গহনা, মেক আপ সামগ্রী, ভেজেটেবল জুস, বিদ্যুৎ ও মোবাইল বিল, ক্রেডিট ও ডেবিট কার্ডে কেনাকাটা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.