Header Ads

গ্রেপ্তার প্রধান বিচারপতি, চরম সংকটে মালদ্বীপ।

নজরবন্দি ব্যুরোঃ চরম রাজনৈতিক অস্থির পরিস্থিতি সৃষ্টি হল মালদ্বীপে। গ্রেপ্তার করা হল দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। সেই সঙ্গে দেশে জারি করা হল জরুরী অবস্থা।
আগামি ১৫ দিনের জন্য মালদ্বীপে জরুরী অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন গায়ুম। এই পরিস্থিতিতে দেশের সাসন ভার চলে গেল সামরিক বাহিনীর হাতে। ফলে এই মুহূর্তে সংকটে ভারত-মালদ্বীপ সম্পর্ক। ভারতীয় নাগরিকরা আগামি কিছুদিন মালদ্বীপে যেতে পারবেন না, নির্দেশ জারি করা হল ভারত সরকারের তরফে।

মালদ্বীপের সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তির নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতি। সেই নির্দেশের পরেই প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের আদেশ দেন প্রেসিডেন্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.