Header Ads

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় কম্পিউটার স্কুলগুলিতে। প্রশংসনীয় পদক্ষেপ।

নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় আসার পর একাধিক বিষয়ে উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতে কলমে শিক্ষা প্রদান করে দেশের যুবসমাজকে কর্মোপযোগী করে তোলার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতেই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রকল্প গৃহীত হয়। সেই প্রকল্পের  অধীনে স্কুল গুলিতে কম্পিউটার প্রদানের প্রস্তাব পাশ হল।
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রল্পের অধীনে রাজ্যের স্কুলগুলিতে কম্পিউটার প্রদান এবং ভোকেশনাল ট্রেনিং কোর্সের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা লার্নিং ফাউন্ডেশন। এবিষয়ে স্কুলে চিঠি দিয়ে জানানো হয়েছে শিক্ষা লার্নিং ফাউন্ডেশনের তরফে। কর্মমুখী শিক্ষাকে আরও প্রসারিত করতেই এই ইতিবাচক উদ্যোগ।

ব্লক প্রাইমারি, আপার প্রাইমারি, এমএসকে এবং এসএসকে স্কুল গুলিতে যে যে সুবিধা দেওয়া হবে সুগুলি হল-

ট্রেনড কম্পিউটার ফ্যাকালটি।

কম্পিউটার।

কম্পিউটার ল্যাবের ইলেকট্রিক বিল।

স্টাডি মেটিরিয়াল।

কোর্স সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেককে সার্টিফিকেট।

এই প্রপোজাল পাশ হওয়ার ফলে উপকৃত হবে অসংখ্য ছাত্রছাত্রী তথা যুবসমাজ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.