Header Ads

চাকরি হারাচ্ছেন ১১, ৭০০ সরকারি কর্মী। দুশ্চিন্তার কালো মেঘ এরাজ্যেও।

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে চাকরির বাজারে মন্দা। বেকারত্ব এক প্রবল মহামারীর আকার নিয়েছে এই দেশে। এই অবস্থায় চাকরি হারাতে চলেছেন মহারাষ্ট্রের প্রায় ১১,৭০০ সরকারি কর্মী। সম্প্রতি সেই রকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেট দাখিল করে সরকারি চাকরির সুবিধা নিচ্ছিলেন যেসব কর্মীরা তাদের অবিলম্বে ছাঁটাই করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশের পরে চাকরি হারাতে চলেছেন মহারাষ্ট্রের ১১ হাজার ৭০০ জন সরকারি কর্মচারী। এই সমস্ত কর্মীরা বিভিন্ন সময়ে নকল নথি দাখিল করে সরকারি চাকরির কোটার সুবিধা নিয়েছিলেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর করার তৎপরতা গ্রহণ করেছে মহারাষ্ট্রের ফড়নবীশ-সরকার। তবে তা কিছুটা সময় নিয়ে করতে চাইছে সরকার। কারণ একসাথে এতো সংখ্যক কর্মী ছাঁটাই করলে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে সরকারকে।

শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ এরাজ্যের সরকারি কর্মীদেরও। নকল নথির সুবিধা নিয়ে সরকারি চাকরি করছেন এরাজ্যেরও বহু সরকারি কর্মী। দিনের পর দিন চেষ্টা করে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যখন চাকরি পাচ্ছেন না আসল চাকরি প্রার্থীরা ঠিক সেই সময়েই ভুয়ো নথি দেখিয়ে সরকারি চাকরির সুবিধা ভোগ করছেন অসংখ্য কর্মী। তাই মহারাষ্ট্রের জন্য যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই একই নির্দেশ খুব শীঘ্রই এরাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, এমনই মনে করা হচ্ছে। তাই চিন্তায় রয়েছেন অসৎ উপায় অবলম্বনকারী সরকারি কর্মীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.