ভারতীর গোপন ডেরাতে তল্লাশি! উদ্ধার ৬০ লক্ষ টাকা।
নজরবন্দি ব্যুরো:এবার ভারতী ঘোষের আরও এক গোপন ফ্ল্যাটে সিআইডি অভিযান চালায়। ডিপিপি রোডের পর, এ বার নাকতলারই এনএসসি বোস রোড। প্রাক্তন আইপিএস অফিসারের ছেলের ফ্ল্যাটে হাজির সিআইডির বাঘা-বাঘা অফিসাররা। তবে সেই সময় ফ্ল্যাটে কেউ না থাকায় ঢুকতে পারেননি সিআইডির দল।
বৃহস্পতিবার মাঝ রাতে সিআইডির একটি দল ডিপিপি রোডে ভারতী ঘোষের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। শুক্রবার দুপুর ২ টো পর্যন্ত চলে ওই তল্লাশি অভিযান। এর পর দক্ষিণ কলকাতার মুকুন্দুপুরের আর একটি ফ্ল্যাটে হানা দেয় সি আই ডি।
এর পর আরও একটি ফ্ল্যাটের হদিস পায় সিআইডি। এনএসসি বোস রোডের একটি বহুতলের সাত তলার ফ্ল্যাটে ভারতী ঘোষের ছেলে থাকেন। শুক্রবার রাতেই সেখানে হানা দেয় সিআইডি আর পুলিশ যৌথভাবে । ওই ফ্ল্যাটে কেউ না থাকায় রাত থেকে ওই বহুতলের বাইরে দাঁড়িয়ে থাকেন সিআইডি অফিসাররা।
সব মিলিয়ে ১২ টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৬০লক্ষ টাকা ও প্রায় ২ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে।

No comments