Header Ads

অবশেষে জানা গেল আপার প্রাইমারির ফলপ্রকাশের তারিখঃ বিশেষ সূত্র।

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ এবং নিয়োগের তারিখ নিয়ে চাকরি প্রার্থীদের উৎকণ্ঠার শেষ নেই। প্রাথমিকে নিয়োগ থেকে শুরু করে আপার প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ- সব ক্ষেত্রেই অন্ধকারে শিক্ষক পদপ্রার্থীরা। তবে এই মুহূর্তে কিছুটা স্বস্তিতে কর্মশিক্ষা-শারীরশিক্ষার প্রার্থীরা।
আরও পড়ুনঃ একটা ভুল কথা বলে ফেলেছিলাম, সেই জন্য ক্ষমা চাইছি: তাপস পাল।
সদ্যই প্রকাশিত হয়েছে এর ফলাফল। এই অবস্থায় অন্যান্য শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন এমন পরীক্ষার্থীরা আশা করে রয়েছেন যে তারাও খুব শীগগিরই সুখবর পাবেন।
স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির দ্রুত ফল প্রকাশের দাবিতে বারবার সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। কিন্তু তারপরেও দিনের পর দিন অন্ধকারে থাকতে হয়েছে তাদের।
চাকরি হারাচ্ছেন ১১, ৭০০ সরকারি কর্মী। দুশ্চিন্তার কালো মেঘ এরাজ্যেও।
এই বিষয়ে জানার জন্য একাধিক ফোন এসেছে নজরবন্দির দপ্তরে। তাদের জন্য সুখবর, আগামি মাসে অর্থাৎ মার্চের ৯ তারিখের মধ্যেই প্রকাশিত হবে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির রেজাল্ট, খবর নির্ভরযোগ্য সূত্রের।

প্রসঙ্গত উল্লেখ্য, এই সূত্রের মারফত জেনে নজরবন্দির তরফে স্কুল সার্ভিস কমিশনের কর্মশিক্ষা-শারীরশিক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল। সেই তারিখেই প্রকাশিত হয়েছিল ফল। তাই এবারেও যদি সেই সূত্রের ওপর বিশ্বাস রাখা যায় তাহলে আগামি ৯ মার্চের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ প্রাথমিকের রেজাল্ট। এখন দেখার, ওই দিনেই ফল প্রকাশ হয় কিনা।

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.