Header Ads

বিরোধীদের ধরাশায়ী করে জয় বামেদের! খেটে খাওয়া মানুষের ভরসা বামপন্থাই! ফের প্রমাণিত!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বাম শক্তি ক্ষয়িষ্ণু বলে যখন বিদ্রুপ করছে বিরোধী রাজনৈতিক শিবির ঠিক তখনই স্বমহিমায় নিজের মজবুত অস্তিত্বের জানান দিলো বামেরা। বিরোধীদের ধরাশায়ী করে বিপুল ভোটে জয় পেয়ে আবার দল দেখিয়ে দিলো যে তাদেড় অস্তিত্ব এতটুকু ফিকে হয়ে যায়নি।
ভাইজাগ স্টিল প্ল্যান্টের ইউনিয়ন রেকগনিশন ইলেকশনের রেজাল্ট আবার বামপন্থার পালে জোরালো হাওয়া লাগালো। নির্বাচনে অংশগ্রহণকারী ১২টি শ্রমিক ইউনিয়নকে বিপুল ভোটে পেছনে ফেলে জয় পেল বাম শ্রমিক সংগঠন CITU এবং AITUC। মোট ১১,০৮১টি ভোটের মধ্যে CITU পেয়েছে ৩,৭৮৪টি ও AITUC পেয়েছে ৩,২৩৪টি ভোট, মোট ভোটের যা ৬৩.৩৪ শতাংশ।

কংগ্রেসের শমিক সংগঠন INTUC পেয়েছে ৩,৫৮৬টি ভোট। অন্যান্য ৯টি শমিক সংগঠনের প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৪৭৭টি। এই নির্বাচন প্রমাণ করে যে সাধারণ মানুষের আস্থা এখনো বামেদের ওপরেই রয়েছে। খেটে খাওয়া দরিদ্র মানুষ আজও মনে করেন, সাম্যতা ফিরিয়ে আনার কান্ডারি কেবল বামপন্থাই। ভাইজাগ শ্রমিক ইউনিয়নের এই জয় আসন্ন পঞ্চায়েত ভোটে বাম কর্মী-সমর্থকদের মনোবল আরও বেশ খানিকটা বাড়াবে, শাসক দলের এবং সমস্ত বাধাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার দৃঢ়তা যোগাবে এই জয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.