সরস্বতী প্রতিমা ভাঙলো তৃণমূল 'দুষ্কৃতীরা'।
নজরবন্দি ব্যুরোঃ সরস্বতী প্রতিমা ভেঙে পুজো মন্ডপ ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঝাড়গ্রামের চন্দ্রী এলাকার ঘটনা।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ধানশোলা প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয় কিছু দুষ্কৃতী। তারা 'তৃণমূলি গুন্ডা' বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ওই যুবকেরা এসে মণ্ডপে থাকা মহিলাদের কটূক্তি করতে থাকে। প্রতিবাদ করতে গেলে দলবল নিয়ে এসে সরস্বতী প্রতিমা ভেঙে পুজো মণ্ডপও ভেঙে দেয়। এমনকি ভোগের জন্য যে প্রসাদ রাখা হয়েছিল তা নষ্ট করে দেয় বলেও অভিযোগ।
তবে সমস্ত ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, এইরকম ঘটনার সাথে তাদের দলের কোনো কর্মীর যোগ নেই। থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments