Header Ads

মাফিয়ারা চালাচ্ছে বিএড কলেজ গুলি! ৩০% শিক্ষক অযোগ্য! বিস্ফোরন ঘটালেন সচিব!!

নজরবন্দি ব্যুরো: শিক্ষা ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে মানবসম্পদ উন্নয়ন সচিব বলেন,
“মাফিয়ারাই এখন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে। এটা একটা মারাত্মক বোঝাপড়া। শিক্ষা ব্যবস্থার প্রধান আধারই হচ্ছে শিক্ষকরা। যার আধারটাই দাঁড়িয়ে আছে ভুলের উপর ভিত্তি করে।আর তার ফলও হচ্ছে ভুল। এই সমস্যা ছড়িয়ে রয়েছে সমাজের প্রতিটা ক্ষেত্রে।
বর্তমানে শিক্ষক তৈরির কারখানা বলা যেতে পারে বি.এড কলেজগুলিকেই। এদের ৪০ শতাংশই পরিচালিত হচ্ছে বড়ো মাপের মাফিয়াদের দ্বারা । যার জেরে শিক্ষক নিয়োগের পুরো পদ্ধতিটাই ভুল হয়ে যাচ্ছে। যাঁরা ওই সব কলেজগুলো থেকে শিক্ষকতা করতে আসছেন তাঁদেরও যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এঁদের মধ্যে ৩০ শতাংশ ঠিক সময় মতন স্কুলে যান না, কারণ তাঁদের পড়ানোর যোগ্যতাই নেই।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.