রাজনৈতিক বিবাদ ভুলে অসুস্থ দিলীপ ঘোষকে দেখতে এলেন তৃণমূল মহাসচিব!
নজরবন্দি ব্যুরো: রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি ভুলে সৌজন্যবোধের বিরল ছবি দেখলো রাজ্যের মানুষ। কিছুদিন আগে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে ছুটে গিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এবার ফের আর একবার সেইরকম মানবিকতার নজির রাখলো তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে অসুস্থ রাজ্য বিজেপি সভাপতিকে বেসরকারি হাসপাতালে দেখতে যান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
গত কাল কোমরে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই বিজেপি নেতা। খড়গপুরের বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেই মঙ্গলবার হাসপাতালে হাজির পার্থবাবু। দিলীপ ঘোষের শারীরিক অবস্থা কেমন, তা জানতে শাসক শিবিরে গত কাল থেকে তৎপরতা শুরু হয়েছিল। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দিলীপ-বাবুকে। নাকি তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় মুখ্যমন্ত্রীর। তার পর আজ তৃণমূলের মাহা সচিব পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে পৌঁছে গিয়ে দিলীপ-বাবুর সঙ্গে দেখা করেন।

No comments