Header Ads

"উলুবেড়িয়ায় সাজদা ভাবিকে সামনে রেখে দুর্নীতি করতে চাইছে তৃণমূল" বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

নজরবন্দি ব্যুরোঃ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রচার করতে ব্যাস্ত সমস্ত রাজনৈতিক দল। বাম-তৃণমূল-বিজেপি পিছিয়ে নেই কোন পক্ষই। গতকাল উলুবেড়িয়ার গঙ্গারামপুরে প্রচারে গিয়েছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় অনুপম মল্লিকের হয়ে উলুবেড়িয়ায় প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায় এবং সাংসদ জর্জ বেকারও।

জয় বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর থেকেই বিতর্কের কেন্দবিন্দুতে থেকেছেন বারবার, গতকাল গঙ্গারামপুরে তৃণমূলকে আক্রমন করে তিনি বলেন “উলুবেড়িয়ার উপনির্বাচন অত্যন্ত দুঃখের। সবং-এ লোভের ভোট হয়েছিল। কিন্তু, এই নির্বাচন দুঃখের। সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর জন্য উলুবেড়িয়ায় উপনির্বাচন হচ্ছে।” “সাজদা ভাবিকে আমি সম্মান করি, আমার সঙ্গে পরিচয় আছে। উনি রাজনীতির লোক নয়, একজন সাধারণ গৃহবধূ।" তাঁর কথায়, "এই এলাকার তৃণমূল নেতারা সাজদা ভাবিকে সামনে রেখে দুর্নীতি করতে চাইছে। সেই কারণেই তাঁর মতো অরাজনৈতিক ব্যক্তিকে ভোটে দাঁড় করিয়েছে।"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.