Header Ads

এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা দুর্গাপুরে।

নজরবন্দি ব্যুরোঃ নিরাপত্তারক্ষীকে আটক করে রেখে এটিএম ভেঙে টাকা লুঠ করার অভিযোগ উঠলো। দুর্গাপুরের ভগৎ সিং মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা ছিনতাই-এর চেষ্টা করার অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে।

এটিএম-এর নিরাপত্তারক্ষী ইন্দল বাল্মিকীর কথা অনুযায়ী, গতকাল রাতে ৫-৬ জন দুষ্কৃতি এসে আচমকা এটিএম ভেঙে টাকা লুঠ করার চেষ্টা করে। তাকে হাত পা ও মুখ বেধে রেখে এই কুকর্ম করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই নিরাপত্তারক্ষী। সারারাত সে ওই অবস্থাতেই ছিল। আজ সকালে অপর রক্ষী এসে তাকে ওই অবস্থায় দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। জানানো হয় সংশ্লিষ্ট ব্যাঙ্ককেও। তবে ওই এটিএম-টিতে সিসিটিভি না থাকায় সবটা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে। ইন্দল নামে ওই নিরাপত্তারক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.