Header Ads

আপনি চাকরি করেন? আয়কর এবার শুধু বেসিকের ওপর! কেন্দ্রের ধামাকা

নজরবন্দি ব্যুরোঃ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। কি কি চমক নিয়ে আসছেন তিনি তা এখন থেকে বলা সম্ভব নয়। কিন্তু জিএসটি নোটবন্দীর পর যে কেন্দ ধামাকা দিতে চলেছে বাজেটে তা বলাই বাহুল্য।
সম্প্রতি ইকোনমিক টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে, গোটা বেতন কাঠামোতে সামগ্রিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর ব্যবসায়ীদের থেকে চাকুরিজীবীদের কর প্রদানে শিথিলতা দেওয়ার ব্যাপারে ভাবছে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক।

সূত্র জানাচ্ছে চাকুরিজীবীদের বেতনের বেসিক ছাড়া বাকি অংশ করমুক্ত করার মতো পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র!
চাকরি করেন যারা তাদের কাছে এর থেকে সুখবর আর কি হতে পারে।
সূত্র কতটা ঠিক তা জানা যাবে বাজেট পেশের পরেই। কিন্তু কিছু একটা 'প্যাকেজ' থাকবে চাকরিজীবীদের জন্যে তা নিশ্চিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.