Header Ads

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান। আগ্নেয়াস্ত্র সহ ধৃত ৩ দুষ্কৃতি।

রবীন প্রামাণিক, নজরবন্দি আসানসোল: কুল্টি থানার পুলিশের কাছে রবিবার রাত্রে গোপন সূত্রে খবর আসে পাঁচ-ছয় জনের দুষ্কৃতির দল এলাকায় অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। খবর অনুসারে পুলিশ কুল্টি ইন্দিরা গাঁধী কলোনির জঙ্গলে ৬জনকে ২টি মোটর বাইকে দেখতে পায়।


পুলিশকে দেখে তারা পালাতে গেলে পুলিশ ৩জন সহ দুটি বাইক ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপ গান ও কিছু পরিমান গুলি।এরা ডাকাতির উদ্দেশ্যে জড় হয়৷ধৃত ব্যক্তিদের নাম
1-প্রেম লাল শ্রীবাস্তব ওরফে ফেকু
2- ফিরদৌস আলাম ওরফে চিনটু
3- মিন্টু দে
এরা সকলেই কুল্টির বাসিন্দা বলে জানা গেছে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.