Header Ads

প্রয়াত সুপ্রিয়া দেবী। চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

নজরবন্দি ব্যুরো: প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী সুপ্রিয়া দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদ রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে নিজের বাড়িতেই মৃত্যু হয় বাংলা স্বর্ণযুগের ওই অভিনেত্রীর। জানা গিয়েছে, কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যাতে ভুগছিলেন তিনি।

সুপ্রিয়া দেবীর জন্ম ১৯৩৫ সালের ৮ জানুয়ারি। মাত্র ৭ বছর বয়স থেকেই অভিনয় জগতে পদার্পন করে দীর্ঘ ৫০ বছর ধরে বাংলা সিনেমা জগত কে সমৃদ্ধ করেছেন তিনি। ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গ বিভূষণ সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন প্রবাদপ্রতীম সুপ্রিয়া দেবী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.