দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ব্যপক সমাগমে শক্তি প্রদর্শন সিপিআইএম-এর।
নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএম এর জেলা সম্মেলন চলছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। জেলা সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে প্রকাশ্য সমাবেশ। সেই প্রকাশ্য সমাবেশ ঘিরে সিপিআইএম এর জেলা কমিটি গুলি যেন প্রতিযোগিতায় নেমেছে কোন জেলার সমাবেশে কত বেশি জনসমাগম হয়। তেমনই আজ দক্ষিন ২৪ পরগনার ২৪ তম জেলা সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হল প্রকাশ্য সমাবেশ।
আমরা আগেই খবর করেছিলাম এই সমাবেশের প্রস্তুতি এবং প্রচার সহ অর্থ সংগ্রহের জন্যে সুজন চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিন চব্বিশ পরগনা জুড়ে পথে নেমেছিল সিপিআইএম। সেই পথে নামা যেন সফল হল আজ। CPIM'র দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ কার্যত জনজোয়ারে পরিনত হয়। বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র, শমিক লাহিড়ী এবং সুজন চক্রবর্তী।
এই জেলায় সিপিআইএম এর নতুন জেলা সম্পাদক হলেন শমিক লাহিড়ী।

No comments