Header Ads

মুর্শিদাবাদে দুর্ঘটনাগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী যেন পাশের বাড়ির মেয়ে 'মমতা'!

নজরবন্দি ব্যুরোঃ তাঁর রাজ্যের সাধারণ মানুষ বিপদে পড়লে তাঁকে সবসময় পাশে পাওয়া যায়। শুধু পাশে দাঁড়ানোই নয়, তিনি নিজে দ্রুত পৌঁছে যান সেখানে। আজও সেই কথাই প্রমাণ করলেন তিনি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে।
আজ সকালে মুর্শিদাবাদের বালিরঘাট ব্রিজে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। বাসটি একটি ছোট নদীতে পড়ে যায়। বাসে যারা ছিলেন তাদের প্রায় প্রত্যেকেই মারা গিয়েছেন। দুর্ঘটনায় দুর্গতদের পাশে দাঁড়াতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। নিজে সামনে থেকে আহতদের চিকিৎসা সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নির্দেশ দেন মমতা।

এখানেই তিনি সবার থেকে আলাদা। তিনি কখনোই মুখ্যমন্ত্রী নন। মানুষের সমস্যায় তিনি এগিয়ে যান দুবার না ভেবেই। তিনি যেন সবসময়ই পাশের বাড়ির মেয়ে 'মমতা'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.