Header Ads

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

নজরবন্দি ব্যুরোঃ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। রান করে ২৬৫।

জবাবে বাংলাদেশ ১৩৪ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক পৃথ্বী শাহ (৪০), হার্ভিক দেশাই (৩৪) এবং রিয়ান পরাগের (১৫), এবং অভিষেক শর্মা ৫৯ বলে ৫০ রান করেন। অন্যদিকে বাংলাদেশের হয়ে একাই তিন উইকেট শিকার করলেন কাজ়ী অনীক। এছাড়া দুটি করে উইকেট নেন নাইম হাসান এবং সইফ হাসান। একটি করে উইকেট নিয়েছেন হাসান মেহমুদ এবং রবিউল হক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.