Header Ads

দিল্লির অধিনায়ক এবার গম্ভীর।

নজরবন্দি ব্যুরোঃ কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর এবার অধিনায়কত্ব করবেন দিল্লির হয়ে। কেকেআর-কে নেতৃত্ব দিয়েছেন তিনি সাত বছর। দুবার দিয়েছেন আইপিএল ট্রফি। তবুও এবার গৌতমকে ধরে রাখেনি কেকেআর। তাই এবছর নিলামে ২.৮ কোটি টাকায় গৌতমকে কিনেছে ঘরের টিম দিল্লি।
এবার আবার দিল্লির কোচ পন্টিং। তিনি বলেছেন, গত কয়েক বছর ধরে দারুন পারফর্ম করেছে গোতি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে। দলের তরুন ক্রিকেটারদের খুব ভালো ভাবে সামলাতে পারবে গোতি। পন্টিং আরো বলেন, "গম্ভির নিজেও অন্য দলে খেলতে চেয়েছিল। তাছাড়া কেকেআর-এর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিলো, ওরা আবার নতুন করে দল সাজাচ্ছে। দিল্লিতে খেললেও কেকেআর-এর কথা ভুলতে পারেনি গম্ভীর। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, "কেকেআর-এর প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা। গত ৭ বছর ধরে ভালো অথবা খারাপ সময়ে প্রত্যেকে পাশে থেকেছেন। তবে আবার নতুন করে সব শুরু করার সময় প্রাক্তন দলের হয়ে খেলতে পারবো ভেবে আমি আপ্লুত। এবার দেখার, নিজের ঘরের দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কেকেআর-এর মতো আইপিএল ট্রফি এনে দিতে পারেন কিনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.