Header Ads

উচ্চমাধ্যমিক নিয়ে আমরা প্রস্তুত; তবে পড়ুয়াদের স্বাস্থ্য দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হওয়া নিয়ে বিতর্ক আছে। বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্য স্কুল শিক্ষা দফতর কেন্দ্রীয় বোর্ডগুলোর পদক্ষেপের ওপর নজর রাখছে। এমনটাই খবর জানা গিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে। এই প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন "উচ্চমাধ্যমিক নিয়ে আমারা প্রস্তুত আছি। কিন্তু পড়ুয়াদের স্বাস্থ্য দেখেই ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট,অন্যান্য বোর্ড বা অন্যান্য রাজ্যগুলি কি সিদ্ধান্ত নেয় সেই দিকেও আমরা নজর রাখছি।"
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, ইতিমধ্যেই আইসিএসই বোর্ড দশম-দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলোর জন্য অভিভাবকদের কাছে দুটি অপশন ইতিমধ্যেই দিয়েছে।  সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিভাবকদের অনেকেই। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি কিভাবে নেওয়া সম্ভব তার জন্যই কেন্দ্রের এই বোর্ড গুলির পদক্ষেপের ওপর এই আপাতত নজর রাখছে রাজ্য স্কুল শিক্ষা  দফতর। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আইসিএসই বোর্ডের তরফে দুই দফা প্রস্তাব অভিভাবকদের দেওয়া হয়েছে। কিন্তু সিবিএসই বোর্ড এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি আদালতকে। যদিও পরীক্ষা সম্পর্কে ইতিমধ্যেই সিবিএসই বোর্ডের থেকে মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মতামত জানানোর কথা থাকলেও সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ জুনের মধ্যেই বোর্ডের মতামত জানানো হবে শীর্ষ আদালতে। আগামী ২,৬,ও ৮ ই জুলাই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো হওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার। কোন কোন দিনে কী কী বিষয়ে পরীক্ষা হবে তাও বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.