বাগনানে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের কুশপুতুল পুড়িয়ে পার্টি অফিস উদ্বোধন বিজেপি-র।
নজরবন্দি ব্যুরোঃ মেয়ের শ্লীলতাহানি রুখতে গিয়ে মৃত্যু হয় মায়ের! গতকাল হাওড়া জেলার বাগনানে ঘটে এই ঘটনা। এই ঘটনার সাথে যুক্ত এক তৃণমূল নেতা অভিযোগ জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, যার শ্লীলতাহানি করা হয়েছে সেই কলেজ ছাত্রীর ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তাই সে বাড়ির ছাদে উঠে অভিযোগ ঠিক সেই সময় স্থানীয় তৃণমূল নেতা কুশ বেরা ছাদে উঠে পিছন থেকে তাঁকে জাপটে ধরেন।
ভয়ে কলেজছাত্রী চিৎকার করে উঠলে তাঁর মা ছাদে উঠে মেয়ের শ্লীলতাহানিতে বাধা দিতে যান। সেই সময়, কুশের সাথে ঠেলা ঠেলিতে ছিটকে সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যান যুবতীর মা।
এই সুযোগে পালায় আততায়ী। যুবতীর মা মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনার দিন রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। পরদিন সকালে মৃত্যু হয় মহিলার। ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা, পরে অভিযুক্ত তৃণমূল নেতা কুশ বেরাকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একই ইস্যুতে এদিন বাগনান বিধানসভার ১নং মন্ডলের উদ্যোগে হারপ মোড়ে অবরোধ করা হয় এবং পোড়ান হয় অভিযুক্তের কুশপুতুল। পাশাপাশি ওই এলাকায় আজ বিজেপির একটি পার্টি অফিসেরও উদ্বোধন করা হয়েছে। বিজেপি সূত্রে খবর পার্টি অফিস উদবধনের দিনেই বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBPTTA শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই, রাজ্য কমিটির নেতা কৃষ্ণ আর্চায, গৌতম বসু, মন্ডল সভাপতি অন্তু মন্ডল প্রমুখরা।

No comments