Header Ads

করোনাকে বুড়ো আঙুল দেখানোর ফল, করোনায় আক্রান্ত জকোভিচ

নজরবন্দি ব্যুরো: শেষমেশ সেই আতঙ্কাই সত্যি হল। মারণ ভাইরাস এবার থাবা বসাল নোভাক জকোভিচের শরীরে। মহামারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ারই খেসারত দিতে হল সার্বিয়ার তারকাকে।এটিপি-ডব্লিউটিএ এবং গ্র্যান্ড স্লাম শুরুর আগে ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুরের আয়োজন করেছিলেন বিশ্বের এক নম্বর জকোভিচ। করোনা আবহেও যেখানে সোশ্যাল ডিসটেন্সিংয়ের তোয়াক্কা করা হয়নি। গ্যালারি ভর্তি দর্শকদের মাঝেই কোর্টে নেমেছেন খেলোয়াড়রা।
এমনকী ম্যাচ শেষে করমর্দনও করেছেন। এককথায়, করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে স্বাভাবিক ছন্দে টুর্নামেন্ট ফেরাতে চেয়েছিলেন জোকার। আর সেখানেই অংশ নিয়েছিলেন দিমিত্রভ। গত শনিবার তিনি বোরনা কোরিচের বিরুদ্ধে খেলেনও। তার পরের দিনই দিমিত্রভ জানান তিনি করোনায় আক্রান্ত। গতকালই আবার জানা যায় বোরনাও করোনা পজিটিভ হয়েছেন। এবার জকোভিচের কোভিড পরীক্ষার রিপোর্টও একই কথা বলছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.