Header Ads

পাকিস্তানের বিমান দুর্ঘটনার সেই ভিডিও ফুটেজ প্রকাশ্যে, দেখুন

নজরবন্দি ব্যুরোঃ বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগেই একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস ৩২০ বিমান । দুর্ঘটনায় যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ভয়াবহ সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে । চারপাশে বাড়ি-ঘর। তার মাঝেই ভেঙে পড়ে ওই বিমান।
 মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর খবর দিচ্ছে পাক সংবাদমাধ্যমগুলি। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ শুধু যাত্রীই নয়, লোকালয়ের মাঝে ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মৃত্যু হয়েছে বলেও মনে করা হচ্ছে। দেখুন সেই ভিডিও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.