Header Ads

সচিন-সৌরভের টুইটারে কথবোকথন ভাইরাল, কি বলছিলেন তাঁরা? জানুন

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মধ্যেই আইসিসির তরফে একটি টুইটে সচিন-সৌরভের পার্টনারশিপে পরিসংখ্যান তুলে ধরা হয়। লেখা হয়, সচিন তেন্ডুলকর সৌরভ গঙ্গোপাধ্যায় একদিনের ক্রিকেটে। পার্টনারশিপ-১৭৬ মোট রান- ৮২২৭, গড়-৪৭.৫৫। একদিনের ক্রিকেটে আর কোনও জুটিই ৬০০০ রানের গণ্ডিও পার করতে পারেননি। আর তা দেখেই সচিন লেখেন সৌরভ কে উদ্দেশ্যে করে যে "অসাধারণ কিছু স্মৃতি ফিরে এলো দাদি।
 আরও কত রান আমরা যোগ করতে পারতাম, যদি এখনকার নিয়মে বৃত্তের বাইরে ৪ জন ফিল্ডার থাকত আর ২টি নতুন বলে খেলা হত? তোমার কী মনে হয়?" এর প্রশ্নের উত্তরে দাদা লেখেন "আরও 4 হাজার রান কিংবা তারও থেকেও বেশি করতাম। ২টো নতুন বল...ওয়াও... শুনে মনে হচ্ছে ম্যাচের প্রথম ওভারে একটা কভার ড্রাইভে বল বাউন্ডারিতে উড়ে গেল...বাকি ৫০ ওভারেও একই দাপট।" এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে যায়।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.