Header Ads

সব ঠিকঠাক থাকলে আবার লাল-হলুদ জার্সিতে বাইচুং

নজরবন্দি ব্যুরোঃ আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে ফুটসাল হওয়ার কথা। লাল-‌হলুদ জার্সিতেই খেলার ইচ্ছা আছে বাইচুংয়ের। কারণ করোনা পরিস্তিতিতে দেশের সব খেলা বন্ধ। কিন্তু পাহাড়ি বিছে চান সব কিছু মেনে আবার খেলা শুরু হোক তাতে করে খেলোয়াড়রা অবসাদ গ্রস্থ হয়ে পড়বে না। অপর দিকে আর এক তারকা বিজয়ন বলেন '‌ফুটসাল হলে অবশ্যই খেলব। আমি নিয়মিত কেরল পুলিশের হয়ে আর এখানে সেভেন আ সাইড ম্যাচে খেলি। চাই, বাইচুং ইস্টবেঙ্গলের হয়ে খেলুক।
 শিলংয়ে ফুটসাল হলে রেনেডি সিংও নর্থ ইস্টের কোনও টিমের হয়ে খেললে ভাল হবে। এখন এরকম টুর্নামেন্টের দরকার আছে।' তাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই সব তারকাদের আবারো মাঠে তাঁদের পায়ের জাদু দেখতে পাবেন দর্শকরা।এই নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের প্রতিক্রিয়া, '‌ফুটবলরাইটস আগে পাই। তারপর কার্যকরী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'‌ মে মাস পর্যন্ত ফুটবলরাইটস রয়েছে কোয়েসের হাতে। তারা সরে যাওয়ার পর জটিলতা কাটিয়ে সেটা ইস্টবেঙ্গলের হাতে আসতে সময় লাগবে। তবে বাইচুংকে নিয়ে খেলানোর ইচ্ছে আছে লাল-হলুদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.