Header Ads

পিছিয়ে যেতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল-এর মতোই এবার পিছিয়ে যেতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির জেরে এবার তা পিছিয়েই যেতে চলেছে বলে খবর।একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আগামী ২৮ মে আইসিসি-র একটি বৈঠক রয়েছে।তার পরেই সরকারি ভাবে টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
কিন্তু ২০২০ সালের অক্টোবর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে কখন হবে সেই টুর্নামেন্টে?২০২১ সালে ফেব্রুয়ারি-মার্চ মাসে পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথবা যদি বিসিসিআই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়াকে আয়োজন করতে দেয় এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে সেক্ষেত্রে ভারত। নয়তো ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে অস্ট্রেলিয়া।২৬-১৮ মে আইসিসি-র বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে হবে বলে মনে করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.