Header Ads

আমফানের দাপটে ধ্বংস স্তূপ রাজ্য, তাই এখনি শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠাতে অনুরোধ রাজ্যের

নজরবন্দি ব্যুরোঃ ফের একদিনে রেকর্ড হারে বাড়ল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে লাগাতার দ্বিতীয় দিন করোনা সংক্রমণে রেকর্ড করছে ভারত। রাজ্যের অবস্থাও খুব ভালো না। এর মদ্ধের আবার আমফানের দাপটে ধ্বংস স্তূপে পরিণত বাংলা। ব্যাপক ক্ষতির মুখে রাজ্যের বেশিরভাগ জেলা। তাই রাজ্যের কাছে এখন বড় চ্যালেঞ্জ, এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করা ।
 সে কারণেই আপাতত শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে না পাঠানোর অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চিঠি দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। বিভিন্ন জেলায় পুনর্বাসন প্রক্রিয়া চলছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ২৬ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে 'না' করল রাজ্য । ফলে ঘরে ফেরা আবারো অনিশ্চয়তায় দিকে পা বাড়াল রাজ্যের কয়েক হাজার পরিযায়ী শ্রমিক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.