Header Ads

আমফানে বিধ্বস্ত বাংলার পাশে আছি, বললেন শাহরুখ

নজরবন্দি ব্যুরোঃ আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা বলিউড। করিনা কাপুর থেকে অনুষ্কা শর্মা কিংবা করণ জোহর, ঘূর্ণঝড়ের তাণ্ডবের রেশ থেকে বাংলার মানুষ যাতে শিগগিরই বেরিয়ে আসতে পারেন, তার জন্য প্রার্থনা শুরু করেছেন সেলেবরা। এবার সেই তালিকায় যুক্ত হল শাহরুখ খানের নাম।
টুইট করে শাহরুখ খান লিখেছেন , আমফানের দাপটে যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, বাংলা এবং ওড়িশার সেই সমস্ত মানুষের পশে রয়েছেন তিনি। আমফানে যে ক্ষতি হয়েছে, সেই খবর তাঁকে নাড়িয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্থ মানুষের প্রত্যেকে তাঁর নিজের, তাঁর পরিবারের। তাই এই কঠিন সময়ে প্রত্যেককে মনের জোর বাড়াতে হবে। কঠিন সময় পার করে সবাই যাতে আবার একসঙ্গে হাসতে পারেন, সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে বলেও আশা প্রকাশ করেন শাহরুখ খান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.