আন্তর্জাতিক মাতৃ দিবসে মীরের নতুন শর্ট ফিল্ম 'মাতৃ'
নজরবন্দি ব্যুরোঃ শুধু ভারতে নয় এবার দেশের বাইরে বিদেশের মানুষ কেও অনুদান দিলেন বলিউডের কিং খান শাহরুখ খান।নজরবন্দি ব্যুরোঃ মায়ের অবদান প্রতিটি মানুষের জীবনেই অসীম। আমরা লকডাউন এর জন্য দিন কয়েক আমরা বাড়িতে থাকছি তাতে আমরা হাপিয়ে উঠছি।কিন্তু মা রা সারাজীবন এই ঘরটিকে আগলে রেখেছেন এককথায় ঘরবন্দি হয়ে থেকেন মারা।রান্না করা থেকে শুরু করে সন্তান মানুষ করা সবই মারা নিজেরাই সামলান কিন্তু কোনদিনও হাঁপিয়ে যায় না।আজ মা দের দিন অর্থাৎ আজ হলো আন্তর্জাতিক মাতৃ দিবস।আমাদের জীবনের শিক্ষা আমাদের মায়ের কাছ থেকেই শুরু হয়।আন্তর্জাতিক মাতৃ দিবসে সমস্ত মা দের কুর্নিশ জানানোর জন্য মীর আরসার একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন।ছবিটির নাম মাতৃ। আন্তর্জাতিক মাতৃ দিবসে মুক্তি পেল এই ছবি।এই শর্ট ফিল্মটির দৈর্ঘ্য মাত্র ৪ মিনিট।
মাতৃত্বের একটি বড় উদাহরণ দেখা যাবে এই শর্ট ফিল্মটিতে।মা ও তার এক ছেলে কে নিয়ে এই ছবির গল্প।এই শর্ট ফিল্মটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুলা পেলো।এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন মীর নিজে।কেরিয়ার, অফিস, বন্ধুবান্ধব নিয়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে মায়ের কথা সারাদিন আমাদের মনে পড়ে না। এমনকি মা কেমন আছে? সেটা জিজ্ঞেস করার কথা আমাদের মনে থাকে না।কখন অনিচ্ছাকৃত আমরা এরিয়ে যাই আবার কখনো ইচ্ছাকৃত।এই ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রণজয়।ছবিটিতে মিউজিক করেছেন আশু চক্রবর্তী।ছবিটির সম্পাদনা করেছেন পৃথা চক্রবর্তী।লকডাউন এর জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার বাড়িতে বসেই এই শর্ট ফিল্মটির শুটিং করছেন।মীরের অংশগুলি তার মেয়ে মুসকান শুটিং করেছেন।
blob:https://www.facebook.com/e8ef6fa7-c2bb-458d-8db7-aa5322d48a6b
blob:https://www.facebook.com/e8ef6fa7-c2bb-458d-8db7-aa5322d48a6b

No comments