Header Ads

করোনা মোকাবিলায় পৃথিবীর অন্য দেশের থেকে এগিয়ে ভারত : হর্ষ বর্ধন

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। লকডাউনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন অস্থির সময়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য যা কিছুটা আশ্বস্ত করবে গোটা দেশের মানুষকে।

করোনা মোকাবিলায় একযোগে লড়ছে গোটা দেশ। স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে আছে। এমন কঠিন সময়ে রাজ্য ও কেন্দ্র সমন্বয় রেখেই লড়াই চালিয়ে যাচ্ছে। কেন্দ্র যথাসাধ্য সাহায্য করছে সব রাজ্যকে। এর পাশাপাশি এখন করোনা পরীক্ষার পরিমাণও আগের থেকে অনেক বেড়েছে। যা সঠিকভাবে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সাহায্য করছে।
তিনি বলেন, সমগ্র পৃথিবীর কাছে এটা এক কঠিন সময়। গত চার-পাঁচ দশক ধরে স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছি। কিন্তু এই পরিস্থিতির সামনে আগে কখনও পড়িনি। ভারতের অবস্থান নিয়ে বলতে পারি, চিনে এই ভাইরাস ছড়ানোর পরই যে কটি দেশ দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়, তার মধ্যে ভারত প্রথম সারিতে থাকবে।
তিনি আরও বলেন, পরীক্ষাগারে কোনও সন্দেহজনক রোগীর সংক্রমণ চিহ্নিতকরণ থেকে শুরু করে রিপোর্ট তৈরি পর্যন্ত বেশ লম্বা প্রসেস। পুরো প্রক্রিয়াটি যেহেতু অনেক বড় হয়, তাই নানা জায়গায় নানা তথ্য দেখা যেতে পারে। শেষপর্যন্ত, সমস্ত জায়গা থেকে সবরকম তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য মন্ত্রক। যখন আমরা সমস্ত তথ্য সংগ্রহ করি এবং প্রকাশ করি, তখন আর কোনও ফারাক দেখা যায় না। সবকিছু স্বচ্ছ ভাবে করা হচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.