চলে গেলেন ক্রাইমপেট্রোল খ্যাত অভিনেতা শফিক আনসারি
নজরবন্দি ব্যুরোঃ মারা গেলেন ক্রাইম পেট্রল খ্যাত অভিনেতা শফিক আনসারি। মৃত্যুার সময়ে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।জানা গেছে সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শফিক আনসারি।বেশ কয়েক মাস ধরে তিনি এই মারণ রোগের সঙ্গে লড়াই করছিল।আচমকাই বুকেও সংক্রমণ দেখা দেয় তার দুই রোগের জেরেই গত রবিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তার স্ত্রী অভিনেত্রী গওহর আনসারি জানান, রবিবার সকাল থেকে তিনি ভালই ছিলেন।
বিকেল থেকেই আচমকাই শরীর খারাপ হতে শুরু করে তার এবং অবশেষে সব শেষ হয়ে যায়।দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।২০০৮ সাল থেকে তিনি ওই সংস্থার সদস্য ছিলেন।অভিনয়ের পাশাপাশি বলিউডে সহকারি পরিচালকের কাজও করেন শফিক আনসারি।তবে ক্রাইম পেট্রোল এ তার অভিনয় দিয়ে তিনি বহু মানুষের মন জয় করেছিলেন।

No comments