ফের ব্যাপক সংক্রমণ রাজ্যে; করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা বেড়ে ২৪৪।#BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের রিপোর্টে অনেকটা ভালোর দিকে পরিস্থিতি থাকলেও তা স্থায়ী হলনা পরের ২৪ ঘন্টায়। রাজ্যে বিপুল গতিতে বেড়ে গেল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় তুলনামূলক ভাবে কম টেস্ট করেছে রাজ্য সরকার, তুলনায় সংক্রমনের গতি অনেকটাই বেশি। সোমবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন।
সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮২৫ জন। ২৮২৫ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৫৭৫ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৪৪। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১ হাজার ৬ জন।
আগের দিন ৮ হাজার ৬৬৮ টি স্যাম্পেল টেস্ট করা হলেও গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৬১৪।
দেখুন সার্বিক তথ্য

No comments